২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গেইলই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পাল্টে দিতে পারেন'

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বার্থে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও বোর্ডের মধ্যকার বিরোধ দ্রুত মিটিয়ে ফেলা দরকার বলে মনে করেন কার্টলি অ্যামব্রোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বার্থে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও বোর্ডের মধ্যকার বিরোধ দ্রুত মিটিয়ে ফেলা দরকার বলে মনে করেন কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের এক সময়ের অন্যতম সেরা অস্ত্র ক্রিকেট থেকে এখন অনেক দূরে। সাবেক এই টেস্ট ক্রিকেটারের সময় কাটে এখন বিভিন্ন ক্যাসিনোয় গিটার বাজিয়ে। তার সঙ্গে থাকেন সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন। দু'জনে মিলে গড়ে তুলেছেন ব্যান্ড দল 'স্পিরিটেড'। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের খারাপ 'পারফর্মেন্স' অ্যামব্রোসকে পোড়ায়। শোচনীয়ভাবে হারার পরও কেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা ব্যাটসম্যানকে দলে নেয়া হয়নি তা বুঝে উঠতে পারেননি তিনি। উল্লেখ্য, এক বেতার সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনা করার পর থেকে দলের বাইরে আছেন গেইল। অ্যমব্রোস বলেন, "গেইল আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। নিঃসন্দেহে তিনি দলের 'ব্যাটিং লাইনআপ' পাল্টে দিতে পারেন। ঠিক জানি না, কেন তিনি দলে নেই। বোর্ড ও গেইলের মধ্যে সমস্যা চলছে, এমন কথা শুনেছি বটে। আমি ব্যাপারটা পুরোপুরি জানিনা। তাই এ ব্যাপারে কথাও বলতে চাই না। তবে আমি মনে করি, উভয় পক্ষকে এক সঙ্গে বসে সমাধানের পথ খুঁজে বের করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২৩ ঘ.