ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডরসন। ১২ জনের দল থেকে বাদ পড়েছেন জাডে ডার্নবাচ।
সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
কার্ডিফে প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম পালায় বল করার সময় চোট পান অ্যান্ডারসন। এরপর দ্বিতীয় পালায় আর বল করতে পারেননি তিনি। খেলতে পারেননি লর্ডসে দ্বিতীয় টেস্টে।
বাড়তি উচ্চতার কারণে স্টিভেন ফিনের ভাগ্য শেষ মুহূর্তে খুলে না গেলে লর্ডসে অভিষেক হতে পারতো ডানবার্চের। আর এবার অ্যান্ডারসনকে জায়গা দিতে গিয়ে দল থেকেই বাদ পড়লেন তিনি।
লর্ডসে ইংল্যান্ডের বোলিং বৈচিত্রের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। তিলকারতে
bdnews24