২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইংল্যান্ড লাভবান বলে ভারত ইউডিআরএস চায় না'

আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা প্রদ্ধতির (ইউডিআরএস) প্রয়োগে বার বার বাধা দেয়ায় ভারতের ক্রিকেট বোর্ড ও সে দেশের খেলোয়াড়দের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অফ-স্পিনার জন এমবিউরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা প্রদ্ধতির (ইউডিআরএস) প্রয়োগে বার বার বাধা দেয়ায় ভারতের ক্রিকেট বোর্ড ও সে দেশের খেলোয়াড়দের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অফ-স্পিনার জন এমবিউরি। ইংল্যান্ডের খেলোয়াড়রা যাতে এই পদ্ধতি থেকে লাভবান না হতে পারে, সে জন্য ভারতীয় ক্রিকেটাররা এমনটা চাইছে বলে তিনি অভিযোগও করেন। এমবিউরি বলেন, "আমাদের বোলাররা লাভবান হতো বলেই ভারত আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির ব্যবহার চায় না।" এই পদ্ধতি প্রয়োগ করা হলে স্পিনাররা লাভবান হবে বলে উল্লেখ করে তিনি বলেন, কেননা ব্যাটসম্যানদের অনেকটা এগিয়ে সামনের পায়ে ভর রেখে খেলার পরও এলবিডব্লিউ'র সিদ্ধান্ত যায় বোলারদের পক্ষে। এমবিউরি বলেন, এছাড়া আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করা হলে ব্যাটসম্যানদের প্যাডের আড়ালে ব্যাট রেখে নয়, খেলতে হয় ব্যাট দিয়ে। তাই ব্যাটের কানায় বল লেগে ক্যাচ ওঠার একটা সম্ভাবনা থেকেই যায়। এমবিউরির নিজের ক্রিকেট-জীবনের পরিসংখ্যানে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত পার্যালোচনা পদ্ধতির ব্যবহার না থাকায় তিনি কতটা বঞ্চিত হয়েছেন। টেস্টে তিনি উইকেট নেন ১৪৭টি। এর মধ্যে মাত্র ১৬টি পেয়েছেন এলবিডব্লিউ'র মাধ্যমে, যা তার মোট উইকেটের ১০.৮৮ শতাংশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি মে মাসে সব ধরনের ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি চালু করার সুপারিশ করে। জুন মাসের শেষের দিকে বোর্ডের বার্ষিক সভায় এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। কিন্তু কঠোর অবস্থান নিয়েছে ভারত। তাই দেশটিকে রাজি করানো সহজ হবে না। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো এর ঘোর বিরোধী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১০ ঘ.