ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট জ্যাকুয়াস রগ বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাবছেন তারা।
লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্টকে ক্রিকেট ভক্ত রগ বলেন, অলিম্পিকে ছোট দৈর্ঘ্যরে ক্রিকেটকে দেখা যেতে পারে।
"জুনে আইসিসিকে ঠিক করতে হবে তারা ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করতে আবেদন করবে কী না। আমরা এই আবেদনকে স্বাগত জানাবো। টেলিভিশনে ক্রিকেটের অনেক দর্শক আছে। এটা জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি খেলা। ক্রিকেটের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে অলিম্পিকে অবশ্য টেস্ট ক্রিকেটকে দেখা যাবে না।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশ্য কোনো আনুষ্ঠানিক আবেদন পত্র দেয়ার কথা এখনো ভাবছেনা। ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক মুখপাত্র বলেন, "জুনের বোর্ড সভার এজেন্ডায় এটি নেই। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করতে আবেদন করার ভাবনা আইসিসি'র এখনো নেই।"
রগ লন্ডন অলিম্পিকে আগে অবৈধ বাজির ব্যাপারে ওআইসি'র প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছেন। লন্ডন অলিম্পিকে অবৈধ বাজির কালো থাবা দেখা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
"আমরা ভ্যাঙ্কুভার ও বেইজিংয়ে তীক্ষ
bdnews24