২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হতে পারে পর্যায়ক্রমে প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতি বাতিল করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতি বাতিল করা হতে পারে। অনুমোদনের জন্য হংকংয়ে জুনে সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় বিষয়টি পেশ করা হবে। বর্তমান নিয়মে আইসিসি'র পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধির। দেশ দু'টি আইসিসি'র এই পরিকল্পনার বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইসিসি'র পক্ষ থেকে ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করা হয়েছে যে, চেন্নাইয়ে আইসিসি'র পরিচালনা পরিষদের গত সপ্তাহের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল প্রসিডেন্ট নিয়োগের বর্তমান পদ্ধতির পরিবর্তন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে ২০১০ সালে আইসিসি'র ভাইস-প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়ার পরই পর্যায়ক্রমে প্রসিডেন্ট নিয়োগ পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দেয়। পর্যায়ক্রমে প্রেসিডেন্ট নিয়োগ পদ্ধতির আওতায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পালা আসলে হাওয়ার্ডকে বেছে নেয়া হয়। তবে আইসিসি'র অন্য সদস্য দেশের আপত্তির কারণে বাতিল করা হয় হাওয়ার্ডের মনোনয়ন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাককে ওই পদের জন্য বেছে নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫২৫ ঘ.