ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক সুরেশ রায়না।
একজন লোকের সঙ্গে রায়না কথা বলছেন, এ রকম একটি ছবি দেখিয়ে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়, ছবির ওই লোকটি একজন জুয়াড়ি।
কিন্তু রায়না বলেন, ছবির ওই লোকটিকে তিনি চেনেন না।
"এমন অনেকেই আমার সঙ্গে ছবি তোলেন, যাদের সম্পর্কে আমি কিছুই জানি না," বলেন তিনি।
ভারতের বিশ্বকাপ জয়ের পর এপ্রিলে সির্দি যান রায়না। সেখানে তার সঙ্গে এমন কিছু লোককে দেখা যায়, যাদের জুয়াড়ি হিসেবে অভিহিত করে একটি টেলিভিশন চ্যানেল।
কিন্তু রায়না বলেন, তার ম্যানেজারকে সঙ্গ দিতেই তিনি সির্দি গিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। তাই একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের খেলায় দলের নেতৃত্ব দেবেন রায়না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৮ ঘ.
bdnews24