ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগেন্দ্র পাল সিংকে আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের (এসিএসইউ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
৫৫ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা যোগেন্দ্র রবি সায়ানির স্থলাভিষিক্ত হলেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত বুধবার এ ঘোষনা দেন। এ সময় তিনি বলেন, "ক্রিকেটে দুর্নীতির হুমকি মিথ্যে নয়। তবে আইসিসি ক্রিকেটের শুদ্ধতা ধরে রাখতে বদ্ধপরিকর।"
পুলিশ বিভাগে ৩০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে যোগেন্দ্রর। ক্রিকেটে দুর্নীতি দমনে তাকে এসিএসইউ'র চেয়ারম্যান স্যার রিন ফ্ল্যানাগানের সঙ্গে কাজ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৫ ঘ.
bdnews24