২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআই'র দাপটে আইসিসি 'নখ-দন্তহীন বাঘ': রানাতুঙ্গা

ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) 'নখ-দন্তহীন বাঘে' পরিণত হতে যাচ্ছে বলে মনে করেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) 'নখ-দন্তহীন বাঘে' পরিণত হতে যাচ্ছে বলে মনে করেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। অত্যন্ত কঠোর ভাষায় ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করতে গিয়ে তিনি ইন্ডিয়ান ক্রিকেট লিগকে (আইপিএল) 'দানব' হিসেবে অভিহিত করেন। বলেন, এটি আন্তর্জাতিক ক্রিকেটকে ধ্বংস করে ফেলবে। আইসিসি প্রতিনিয়ত ভারতের চাপের মুখে থাকে বলে মনে করেন রানাতুঙ্গা। আইসল্যান্ড পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আইসিসির কাজ বিশ্ব ক্রিকেটকে রক্ষা করা। কোনো দেশের প্রতি পক্ষপাতিত্ব করা নয়। দশকের পর দশক ধরে আইসিসি বিশ্ব ক্রিকেটকে দিক-নির্দেশনা দিয়ে আসছে। কিন্তু এখন মনে হয় বিসিসিআই'র হাতের মুঠোয় বন্দি হয়ে পড়েছে আইসিসি।" তিনি আরো বলেন, "কিছুদিন আগেও ম্যাকলম স্পিড, এহসান মানি ও ম্যালকম গ্রে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।" আইসিসি'র বর্তমান নেতৃত্বকে খুব দুর্বল বলে অভিহিত করে তিনি বলেন, তারা এখন বিসিসিআই'র সব কিছুতেই সায় দিচ্ছেন। আইসিসি 'নখ-দন্তহীন বাঘে' পরিণত হতে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৯ ঘ. .