২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির সমালোচনায় জহির আব্বাস

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান নেতৃত্বের অধীনে শহিদ আফ্রিদির না খেলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সে দেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়নক জহির আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান নেতৃত্বের অধীনে শহিদ আফ্রিদির না খেলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সে দেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়নক জহির আব্বাস। তিনি বলেন, "আমি বুঝতে পারছি না তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন। তিনি বোর্ডের দিকে আঙ্গুল তুলছেন অথচ এই বোর্ডই তাকে এক সময় জোর সমর্থন দিয়েছে। অস্ট্রেলিয়ায় বল 'টেম্পারিং'র দায়ে অভিযুক্ত হওয়া ছাড়াও যখন তার 'ফর্ম' ভালো ছিল না, তখন কিন্তু বোর্ডের এই নেতৃত্বই তার পাশে ছিল।" সাবেক অধিনায়ক আরো বলেন, বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পর বোর্ড শুধু তাকে পুরস্কারই দেয়নি, সম্মানও জানিয়েছে। 'টিম ম্যানেজমেন্টে'র সঙ্গে আফ্রিদির কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে তা বোর্ড প্রধানকে জানানো তার উচিত ছিল বলে মনে করেন জহির আব্বাস। তিনি বলেন, এছাড়া তার কিছুদিন অপেক্ষা করাও উচিত ছিল, যাতে বার্ড প্রধান সমস্যার সমাধান করতে পারেন। পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে না খেলার সিদ্ধান্ত ঘোষণার সময় আফ্রিদি যে ভাষায় বোর্ডের সমালোচনা করেন তাও মেনে নেয়া যায় না বলে মনে করেন সাবেক স্পিনার আব্দুল কাদির। ইদানিং খেলোয়াড়দের অবসরের ঘোষণা হাসির খোরাকে পরিণত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের খেলোয়াড়রা প্রায়ই এই ধরনের ঘোষণা দিচ্ছেন, আবার ফিরেও আসছেন।" তারা পাকিস্তানের ক্রিকেটকে লজ্জার মুখে ঠেলে দিতে ভালোবাসেন বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬০৭ ঘ.