২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বর্ষ সেরা টেন্ডুলকার, ইংল্যান্ডের ট্রট

ভারতের বর্ষ সেরা ক্রিকেটার হয়েছেন শচীন টেন্ডুলকার। ইংল্যান্ডের হয়েছেন জনাথন ট্রট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বর্ষ সেরা ক্রিকেটার হয়েছেন শচীন টেন্ডুলকার। ইংল্যান্ডের হয়েছেন জনাথন ট্রট। ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দশ টেস্টে ১০৬৪ রান করেন টেন্ডুলকার। এই সময়কালে একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে দ্বি-শতক হাঁকান তিনি। এদিকে ট্রট ২০১০ সালের শুরু থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত টেস্ট ও একদিনের ক্রিকেটে মোট ৩২টি ম্যাচ খেলে রান করেন ২২৪৬। সাবেক অলরাউন্ডার সেলিম দুরানিকে আজীবন সম্মাণনা প্রদান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয়ে দুরানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হন কর্ণাটকের মনিশ পান্ডে ও সেরা বোলার হন অভিমান্যু মিথুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৬ ঘ.