২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব ছেড়ে দিলেন বাগাই

অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার আশীষ বাগাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার আশীষ বাগাই। কানাডার ক্রিকেট বোর্ড তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে বাগাইকে নিয়মিত দলে দেখতে চান বলে তাকে জানিয়ে দিয়েছেন বোর্ড কর্মকর্তারা। জুনে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলবে কানাডা। বাগাই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৩ সালে। ২০০৯ সাল থেকে কানাডা দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপেও দলের লাগাম ছিল তার হাতে। প্রতিযোগিতায় দু'টি অর্ধশতক হাঁকান তিনি। ইন্টারকন্টিনেন্টাল কাপে কানাডা ছাড়াও অংশ নেয়ার কথা আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কেনিয়া, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০০ ঘ.