২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংসে হার শ্রীলঙ্কার

পঞ্চম ও শেষ দিন সোমবার বৃষ্টির পর খেলা শুর" হতেই জমে ওঠে নাটক। আর সেই নাটকের শেষ দৃশ্যে কর"ণ পরাজয় মেনে নিতে হয় শ্রীলঙ্কাকে। দলটিকে এক ইনিংস ও ১৪ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ দিন সোমবার বৃষ্টির পর খেলা শুরু হতেই জমে ওঠে নাটক। আর সেই নাটকের শেষ দৃশ্যে করুণ পরাজয় মেনে নিতে হয় শ্রীলঙ্কাকে। দলটিকে এক ইনিংস ও ১৪ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। জনাথন ট্রটের দ্বিশতক, ইয়ান বেলের অপরাজিত ও অ্যালিস্টার কুকের শতকের সুবাদে প্রথম পালায় ৫ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় পালায় শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৮২ রানে। প্রথম পালায় তারা রান করে ৪০০। শুরু থেকেই কার্ডিফ টেস্টের পিছু নেয় বৃষ্টি। সেই সঙ্গে চারদিনেও দুই দলের প্রথম পালার খেলা শেষ না হওয়ায় ক্রিকেট বোদ্ধাদের সবাই ধরে নিয়েছিলেন ড্র হতে যাচ্ছে টেস্টটি। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হওয়া মাত্র মরা টেস্টে প্রাণ ফিরে আসে। শ্রীলঙ্কার দ্বিতীয় পালা শুরু হয় দুঃস্বপ্নের মতো, যা শেষ হয় দলটির হারের মধ্য দিয়ে। ক্রিস ট্রেমলেট ও গ্রায়েম সোয়ানের মারাত্মক বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কেউই। ৫২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে দলটি। এ অবস্থায় শ্রীলঙ্কার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। লেজের দিকের ব্যাটসম্যান থিসারা পেরেরা ২০ রান করে হারের ব্যবধানই কমান কেবল। আবারও ব্যাট হাতে নামাতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। এছাড়া এটি ছিল দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে মাহেলা জয়াবর্ধনের ব্যাট থেকে। এছাড়া সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৪ ও অধিনায়ক তিলকারতে