২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দু'টি একদিনের দলে নেই গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি ৬০৮ রান করার পরও ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ও প্রথম দু'টি একদিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি ক্রিস গেইলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি ৬০৮ রান করার পরও ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ও প্রথম দু'টি একদিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি ক্রিস গেইলের। এদিকে টোয়েন্টি-টোয়েন্টিতে না থাকলেও একদিনের দলে ফিরেছেন কিয়েরন পোলার্ড। আর পায়ের চোটের কারণে বিশ্রাম দেয়া হয়েছে পেস বোলার কেমার রোচকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না গেইলের। পাকিস্তানের বিপক্ষে দলে না নেয়ায় গত মাসে এক বেতার-সাক্ষাতকারে বোর্ডের কড়া সমালোচনা করেন গেইল। এদিকে টোয়েন্টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন জ্যামাইকার ক্রিশমার স্যান্টোকি। তবে টোয়েন্টি-টোয়েন্টি দলে নেই ডোয়াইন ব্রাভোও। কেননা ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পোলার্ড ও ব্রাভো, দু'জনের কেউই খেলেননি। এই প্রতিযোগিতায় 'পারফরমেন্স' যাচাই করে খেলোয়াড় বাছাই করে থাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টোয়েন্টি-টোয়েন্টি দল: লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, ড্যারেন ব্রাভো, মার্লোন স্যামুয়েলস, ডেনজা হায়াট, ড্যারেন সামি, ক্রিস্টোফার বেনওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, রবি রামপল ও ক্রিশমার সান্টোকি। একদিনের দল: লেন্ডল সিমন্স, কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, মার্লোন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, ড্যারেন সামি, কার্লটন বগ, আন্দ্রে রাসেল, অন্টোনি মার্টিন, দেবেন্দ্র বিশু ও রবি রামপল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৬ ঘ.