২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে শচীন, যুবরাজ, গম্ভির নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ভারত। কাঁধের চোটে ভুগছেন বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভির। শ্বাসকষ্টে ভুগছেন যুবরাজ সিং। আর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান শচীন টেন্ডুলকার। চোটের কারণে নেই চেতেশ্বর পূজারারও। সে কারণে প্রত্যাশিতভাবে দলে এসেছে কয়েকটি নতুন মুখ। ঘরোয়া লিগে ভালো খেলে দলে ফিরেছেন অনেকে। একদিনের সিরিজে মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে একদিনের দলের লাগাম তুলে দেয়া হয়েছিল গম্ভিরের হাতে। চোটের কারণে খেলা হচ্ছে না তারও। সে কারণে দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাচ্ছেন সুরেশ রায়না। মনোজ তিওয়ারি ও শেখর ধাওয়ান সুযোগ পেয়েছেন একদিনের দলে। প্রজ্ঞান ওঝা ও সুব্রামনিয়াম বদ্রিনাথ ফিরেছেন টেস্ট দলে। টেস্ট দলে ডাক পেয়েছেন বিরাট কোহলি ও অভিনব মুকুন্দ। তামিল নাড়