২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান দলের নিরাপত্তা জোরদারের আহ্বান

সফররত আফগানিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত আফগানিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একটি টেলিভিশন চ্যানেলে রাওয়ালপিন্ডিতে একটি গাড়িতে করে তিনজন পুলিশ কর্মকর্তাকে আফগান দলের বাস পাহারা দিয়ে নিয়ে যেতে দেখার পর পিসিবি এই আহ্বান জানায়। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলায় দলটির পাঁচ খেলোয়াড় আহত হন। সে সময় নিহত হন ছয় পাকিস্তানী পুলিশ ও একজন ভ্যান চালক। এরপর থেকে পাকিস্তানে কোনো বিদেশি দল খেলতে আসেনি। ওই হামলার পর আফগানিস্তানই প্রথম বিদেশি দল হিসেবে পাকিস্তানে খেলতে আসলো। এরই মধ্যে আফগান দল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছে। কিন্তু বোর্ডের এক কর্মকর্তা বলছেন, দলটির নিরাপত্তা নিয়ে পিসিবি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৩ ঘ.