২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামকে ফোন করেছিলেন আফ্রিদি

শহিদ আফ্রিদিকে সরিয়ে মিসবাহ-উল-হককে অধিনায়ক করার খবর পুরনো হয়ে গেছে। সেই পুরনো খবরে নতুন করে রং লাগিয়েছেন ওয়াসিম আকরাম। বলেছেন, বরখাস্ত হওয়ার আগেরদিন আফ্রিদি তাকে ফোন করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদিকে সরিয়ে মিসবাহ-উল-হককে অধিনায়ক করার খবর পুরনো হয়ে গেছে। সেই পুরনো খবরে নতুন করে রং লাগিয়েছেন ওয়াসিম আকরাম। বলেছেন, বরখাস্ত হওয়ার আগেরদিন আফ্রিদি তাকে ফোন করেছিলেন। পাকিস্তান ক্রিকেটে সমস্যার যেন অন্ত নেই। নিত্য নতুন সমস্যার মাঝে কিছুদিন আগে অধিনায়কত্ব হারিয়ে খবরের শিরোনাম হন আফ্রিদি। অপরাধ, কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা একাদশ গঠন নিয়ে কোচের সঙ্গে তর্র্ক করেন আফ্রিদি। যোগ্য নেতৃত্ব দিয়ে ২০১১ সালের বিশ্বকাপে দলকে নিয়ে যান শেষ চারে। তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড কেড়ে নেয় তার নেতৃত্ব। সে সময় সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পাশে পেয়েছিলেন আফ্রিদি। সোমবার জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বই 'দ্য উইনিং ওয়ে'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আকরাম সাংবাদিকদের নতুন তথ্য দেন। ওয়াকারের সঙ্গে ঝামেলার পরপরই আফ্রিদির ফোন পেয়েছিলেন তিনি, এমনটাই দাবি করেন তিনি। আকরাম বলেন, "আফ্রিদি আমাকে ফোন করে জানান যে ওয়াকারের সঙ্গে তার বাদানুবাদ হয়েছে। জানতে চান তিনি কি করবেন? আমি তাকে কিছু পরামর্শ দেই। কিন্তু, পরদিনই তাকে বরখাস্ত করা হয়।" কি পরামর্শ দিয়েছিলেন তিনি আফ্রিদিকে, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি আকরাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪৮ ঘ.