লালমনিরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে ক্যাপ্টেন তমিজ উদ্দিন বীর বিক্রম স্মৃতি টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে ডেসটিনি একাদশ কালীগঞ্জ।
তুষভান্ডার সরকারি হাই স্কুল মাঠে রোববার চূড়ান্ত খেলায় ডেসটিনি একাদশ ২৮ হারায় আলসিয়া বাজার স্পোর্র্টিং ক্লাবকে।
প্রথমে ব্যাট করে ডেসটিনি একাদশ সব উইকেট হারিয়ে ১৪২ রান করে। রান তাড়া করতে গিয়ে আলসিয়া বাজার ১১৪ রানে গুটিয়ে যায়।
ম্যাচের সেরা ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন আলসিয়া বাজারের অধিনায়ক তুরাগ।
প্রতিযোগিতার আয়োজন করে আলসিয়া বাজার স্পোর্টিং ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৩৫ ঘ.
bdnews24