২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ৪৮, তাতে কি-

বয়স ৪৮। তারপরও প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার কথা ভাবছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্টিন ক্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স ৪৮। তারপরও প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার কথা ভাবছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্টিন ক্রো। আপাতত ক্রো তার একটা লক্ষ্যও নির্ধারণ করেছেন, ৩৯২ রান করা। এই রান করতে পারলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ হবে তার। "এটা হয়তো কৌতুকের মতো শোনাবে। তবে প্রয়োজনের তাগিদেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি," বলেন ক্রো, "সুস্থ থাকার জন্য আমার ব্যায়ামাগারে যাওয়া দরকার। অথচ আমার তা ভালো লাগে না। এছাড়া আমি সাঁতার, সাইক্লিং, ভারোত্তলন পছন্দ করি না। পারি না পাহাড়ে চড়তে, দৌঁড়াতে। তাহলে ব্যাটিং নয় কেন?" ক্রো বলেন, "গাঙ্গুলী, শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট পারলে আমি পারবো না কেন? ওয়ার্ন এখনো দারুণ বল করছেন। চমৎকার ব্যাট করছেন গিলক্রিস্টও।" ক্রো তার অনুপ্রেরণা হিসেবে দেখছেন অ্যাডাম প্যারোরে ও মার্ক রিচার্ডসনকে। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্যারোরে এভারেস্টে ওঠার পথে আছেন। রিচার্ডসন এ বছর চারবারের মতো ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন।" আমার এক বন্ধু এক চিঠিতে লিখেছেন, "প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ হাজার থেকে মাত্র ৩৯২ রান দূরে আছো তুমি। আমি ভেবেছি আবারো মাঠে ফেরাই এর সঠিক উত্তর। তাহলে এই গ্রীষ্মেই নয় কেন? আমি দেখতে চাই ঠিক কি ঘটে।" হাঁটুর চোটের কারণে ১৯৯৫ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান ক্রো। এখন আর হাঁটুর ওই চোট তাকে ভোগাবে না বলে তিনি মনে করেন। সেন্ট্রল ডিস্ট্রিক্টসের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রো। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪৭টি ম্যাচ খেলেছেন ক্রো। ৫৬.০২ গড়ে ৭১টি শতকসহ করেছেন ১৯,৬০৮ রান। সর্বোচ্চ ২৯৯। এছাড়া খেলেছেন ৭৭টি টেস্ট ও ১৪৩টি একদিনের ম্যাচ। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয় ১৯৭৯ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১১ ঘ.