ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩১তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় শুক্রবার মাঠে নামছে রাজশাহী ও ময়মনসিংহ।
খেলা হবে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কুমিল্লাকে ২ রানে ও দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী ৭ উইকেটে হারায় সিলেটকে।
এবারই প্রথম আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে ওঠে ময়মনসিংহ। আর রাজশাহী এবার নিয়ে তৃতীয়বার ফাইনালে ওঠে। ১৯৭৭-৭৮ মৌসুমে রানার্সআপ হয় তারা। ২০০২-০৩ মৌসুমে যুগ্ম-চ্যাম্পিয়ন হয় তারা বাংলাদেশ বিমানের সঙ্গে।
প্রতিযোগিতায় অংশ নেয় ৬৪ জেলা। দ্বিতীয় পর্বে উঠে ১২ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫১ ঘ.
bdnews24