ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব লিগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে ২০ মে। এবার নিয়ে তৃতীয়বারের মতো এই প্র্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চূড়ান্ত পর্বে খেলছে ছয়টি দল। দলগুলো পরস্পরকে একবার করে মোকাবেলা করবে। ২০ মে থেকে খেলা চলবে ২৯ মে পর্যন্ত।
প্রথমদিন ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী ও গুলশান ইয়ুথ ক্লাব, সিটি ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি-৩ মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরস্পরের বিপক্ষে খেলবে।
এর আগে প্রথম পর্বে দশটি দল খেলে দুই গ্র"পে ভাগ হয়ে। এ গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে মোহামেডান, শেখ জামাল ও আজাদ।
বি গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে আবাহনী, বিকেএসপি ও গুলশান ইয়ুথ ক্লাব।
খেলা হবে চারটি মাঠে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি-৩ ও সিটি ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। প্রতিটি খেলা হবে ৪০ ওভারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩৪ ঘ.
bdnews24