২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আশা শেবাগের

ইংল্যান্ড সফরের আগেই মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরের আগেই মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। মিড ডে প্রত্রিকাকে তিনি বলেন, "ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমি খেলতে পারবো বলে আশা করছি।" "এই সিরিজে খেলার জন্যই আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ছেড়ে তাড়াতাড়ি লন্ডন গিয়ে কাঁধে অস্ত্রোপচার করি,"বলেন এই মারকুটে ব্যাটসম্যান। দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন শেবাগ। এবার ১১টা ম্যাচ খেলেন তিনি। ২০০৯ সালে আইপিএলে খেলার সময় কাঁধে চোট পান শেবাগ। ওই চোটের কারণে ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচও খেলতে পারেননি। জানুয়ারির দক্ষিণ আফ্রিকা সফরেও দলের বাইরে ছিলেন তিনি। ৩২ বছর বয়সী শেবাগ বলেন, " হয়তো ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আমি খেলার মতো সুস্থ হয়ে উঠবো।" এখনই বেশ ভালো বোধ করছেন বলে জানিয়ে তিনি বলেন, ছয় সপ্তাহ পর ডাক্তারি পরীক্ষার জন্য তিনি আবার লন্ডন যাবেন। জুলাইতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে দলটি চারটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে লর্ডসে, ২১ জুলাই। এর আগে ৪ জুন শুরু হবে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। চোটের কারণে এই সফরে দল থেকে বাদ পড়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭২৩ ঘ.