ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ২০ মে। এবার নিয়ে তৃতীয়বারের মতো এই প্র্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় পর্বে খেলছে ছয়টি দল। চলবে ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত।
প্রতিযোগিতার প্রথম পর্বে দুই গ্র"পে ১০টি দল অংশ নেয়। এ গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব।
বি গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে আবাহনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও গুলশান ইয়ুথ ক্লাব। প্রতিযোগিতা শুরু হয় ৪ মে।
খেলা হবে চারটি মাঠে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি-৩ ও সিটি ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। প্রতিটি খেলা হবে ৪০ ওভারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪২ ঘ.
bdnews24