২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিকে উড়িয়ে দিল ব্যাঙ্গালোর

কোচি টাস্কার্স কেরালাকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ উইকেটের বড় ব্যাবধানে জিতেছে তারা। তখনো হাতে ছিলো ৪১ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচি টাস্কার্স কেরালাকে উড়িয়ে দিয়েছে রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ উইকেটের বড় ব্যাবধানে জিতেছে তারা। তখনো হাতে ছিলো ৪১ বল। ১০ খেলায় এটি ব্যাঙ্গালোরের ষষ্ঠ জয়। সব মিলে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে দলটি। অন্যদিকে ১১ খেলায় এটি কোচির ষষ্ঠ হার। ১০ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে ছয় নম্বরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫০তম খেলায় রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করে কোচি। জবাবে তিলকারতে