২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের কারণে মাঠের বাইরে জ্যাকব

আঙ্গুলে চিড় ধরায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডেভি জ্যাকবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঙ্গুলে চিড় ধরায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডেভি জ্যাকবকে। ইএসপিএনক্রিকইনফোকে জ্যাকব বলেন, "জানিনা আমাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। আশা করি ২২ মে মুম্বাইয়ের গ্র"প পর্বের শেষ ম্যাচের আগেই আমি খেলায় ফিরতে পারবো।" "আমি দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে চাই না। এটা লিগামেন্ট বা পেশির কোনো চোট নয়। আমার হাড়ে একটু চিড় ধরেছে। ফেরার পর এটা আর ঝামেলা করবে না।" কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২ মে'র ম্যাচ খেলার সময় চোট পান জ্যাকব। চোট নিয়েই তিনি ওই ম্যাচে খেলা চালিয়ে যান। ২০১০ সালের টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলে সবার নজরে আসেন জ্যাকব। তিনি মুম্বাইয়ের নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪০ ঘ.