২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনাকে হারালো ব্যঙ্গালোর

পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ খেলায় এটি ব্যাঙ্গালোরের ৪র্থ জয়। অন্যদিকে ৭ খেলায় এটি পুনার ৫ম পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৫তম খেলায় শুক্রবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনার অধিনায়ক যুবরাজ সিং। ব্যাট করতে নেমে বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জেসি রাইডারের অর্ধশতকের পরেও ৫ উইকেটে ১৫৫ রানে থেমে যায় পুনার ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জেসি রাইডার উড়ন্ত সূচনা এনে দেন পুনাকে। ১২তম ওভারে দলীয় ৭৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে খেলেন ৫১ রানের দারুণ এক ইনিংস। তার ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার ও ২টি ছয়। কিন্তু টিম পেইন (১৭ বলে ৮) ও মনিশ পান্ডে (২৩ বলে ১৯) ঠিক মতো তাকে সঙ্গ দিতে না পারায় ক্রমশ লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে যুবরাজের দল। শেষ একটা চেষ্টা করেছিলেন যুবরাজ। ২৩ বলে ২ চার ও ৩ ছয়ের সাহায্যে ৪১ রান করে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছিলেন। কিন্তু দলীয় ১৩১ রানে তিনি বিদায় নিলে হার অনেকটা নিশ্চিত হয়ে যায় পুনার। পরের দিকে ব্যাটসম্যানরা খেলেছেন কেবল ব্যবধান কমাতে। ব্যাঙ্গালোরের পক্ষে ৫ জন বোলার একটি করে উইকেট নেন। এর আগে ক্রিস গেইল দারুণ সূচনা এনে দেন ব্যাঙ্গালোরকে। একপ্রান্তে তিলকারতে