২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের কাছে হারলো দিল্লি

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তখনও হাতে ছিলো ৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তখনও হাতে ছিলো ৩ বল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩০তম খেলায় মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ব্যাট করতে নেমে জেমস হোপসের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৬০ রান করে দিল্লি। জবাবে বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ১৬১ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। সাত খেলায় এটি ব্যাঙ্গালোর তৃতীয় জয়। অন্যদিকে ছয় খেলায় এটি দিল্লির চতুর্থ পরাজয়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালোরের। ১ রানে বিদায় নেন তিলকারতে