২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১৮তেই গুটিয়ে গেছে পুনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুৃধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় পুনা ওয়ারিয়র্স। খেলেছে ১৭ ওভার ২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুৃধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় পুনা ওয়ারিয়র্স। খেলেছে ১৭ ওভার ২ বল। মাত্র ১৭ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানসহ চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় পুনা। এর মধ্যে ১৭ রানের মাথাতেই পড়েছে ৩ উইকেট। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একমাত্র রবিন উথাপ্পা ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। উথাপ্পা ৬টি চার ও ১ ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৫ রান করেন। মুনাফ প্যাটেল মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আবু আহমেদ, আলী মুর্তজা ও লাসিথ মালিঙ্গা। খেলা হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৮ ঘ.