ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচক কমিটির চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ২৯তম সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল রফিকুল আলমের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হচ্ছে।
তিন সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন আকরাম খান ও জাহিদ রাজ্জাক মাসুম।
নতুন নির্বাচক কমিটি নির্বাচনে পাঁচ সদস্যের একটি দল গঠন হবে। বোর্ডের সদস্যদের সমন্বয়ে ওই কমিটি গঠন করবেন বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল।
সভায় নিম্বাস স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বকেয়া আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/২১০২ ঘ.
bdnews24