২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক হয়ে গেলেন স্মিথ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দর্শক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথ। বহুদিন ধরে ব্যথায় ভোগার কারণে তার বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দর্শক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথ। বহুদিন ধরে ব্যথায় ভোগার কারণে তার বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্মিথ কোচি টাস্কার্স কেরালার খেলোয়াড়। অস্ট্রেলিয়া দলের চিকিৎসক অ্যালেক্স কাউন্টোরিস জানান, "বহুদিন ধরে স্টিভ বাঁ পয়ের গোড়ালির ব্যথায় ভুগছেন। এখন তার অস্ত্রোপচার করার সময় এসেছে।" আসন্ন মৌসুমে খেলার জন্য তিনি যাতে প্রস্তুতি নিতে পারেন, সে জন্য আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার করা হবে বলে অ্যালেক্স জানান। স্মিথ খেলতে না পারায় বড় ধরনের বিপাকে পড়েছে তার দল কোচি। এ পর্যন্ত দুই খেলার একটিতেও জিততে পারেনি দলটি। বাংলাদেশ সফরে ব্যাট হাতে কারো নজর কাড়তে না পারলেও বল হাতে বেশ সাফল্য পেয়েছেন তিনি। বাংলাদেশ সফর শেষে স্মিথের কোচির হয়ে মাঠে নামার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০২ ঘ.