২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল, চন্দরপল, সারোয়ান বাদ

পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই খেলায় দলে নেই ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল ও রামনরেশ সারোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই খেলায় দলে নেই ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল ও রামনরেশ সারোয়ান। নতুন মুখ হিসেবে ১৩ সদস্যের দলে জায়াগা পেয়েছেন লেগ-স্পিনার অ্যান্টনি মার্টিন। তবে পায়ের চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন ডোয়াইন ব্রাভো। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে খেলার আগে পায়ে চোট পান তিনি। ফলে দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রাভো। আর অধিনায়ক হিসেবে রয়ে গেছেন ড্যারেন সামি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দু'টো হবে সেন্ট লুসিয়ায় ২১ ও ২৩ এপ্রিল। প্রথম দুই খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন সামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, অ্যান্টনি মার্টিন, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মার্লোন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডেভন স্মিথ ও ডেভন টমাস (উইকেটরক্ষক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৮ ঘ.