২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচির বিপক্ষে পুনার জয়

পুনা ওয়ারিয়র্স ৪ উইকেটে জিতেছে কোচি টার্স্কার্স কেরালার বিপক্ষে। তখনো হাতে ছিল ৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনা ওয়ারিয়র্স ৪ উইকেটে জিতেছে কোচি টার্স্কার্স কেরালার বিপক্ষে। তখনো হাতে ছিল ৭ বল। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে কোচি। রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার ৫ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৯ টপকে ১৫১ রানে পৌঁছে যায় পুনা। পুনার শুরুটা মোটেও খারাপ হয়নি। খেলোয়াড়দের মধ্যে যারা ব্যাট হাতে মাঠে নেমেছেন, তাদের প্রায় সবাই কমবেশি রান করায় জয়ের ঠিকানায় পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি দলটির। দলের পক্ষে সবচেয়ে বেশি অপরাজিত ৩৭ রান করেন মহনিশ মিশ্র। এছাড়া রবিন উথাপা ৩১ ও গ্রায়েম স্মিথ ২৪ রান করেন। কোচির বোলারদের মধ্যে ব্রাড হজ ২ উইকেট নেন ১৪ রানে। প্রথমে ব্যাটিংয়ে নেমেই পথ হারিয়ে ফেলে কোচি। মাত্র ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এ অবস্থায় হাল ধরে দলকে পথে ফিরিয়ে আনেন হজ ও রবীন্দ্র জাদেজা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৭ রান করেন জাদেজা। এছাড়া হজ ৩৯ ও পার্থিব প্যাটেল ২১ রান করেন। আর ২৬ রানে অপরাজিত থাকেন রাইফি গোমেজ। অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। পুনার বোলারদের মধ্যে ওয়েন পার্নেল ৩ উইকেট নেন ৩৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০২৩ ঘ.