ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে তিন খেলার সবগুলোতে হারালেও সিরিজ কঠিন ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে এক সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, "সিরিজের ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।"
বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের মোকাবেলা করা সহজ নয়।
বাংলাদেশের বিপক্ষে তিন খেলাতেই বড় ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু একবারও ১০ উইকেট নিতে পারেনি অস্ট্রেলিয়া। এ নিয়ে ক্লার্ক ভাবনায় আছেন বলে জানান।
তিনি বলেন, "আমাদের বোলিং নিয়ে কাজ করতে হবে। তবে এখানকার উইকেট ব্যাটিং-সহায়ক বলে ১০ উইকেট নেয়া বোলারদের সহজ ছিল না।" তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পারায় ক্লার্ক তার বোলারদের প্রশংসা করেন।
প্রথম দুই খেলায় সহজে হারলেও শেষ খেলায় বেশ লড়াই করেছে বাংলাদেশ। এতে মোটেও অবাক হচ্ছেন না ক্লার্ক। বলেন, "নিজেদের পরিচিত পরিবেশে বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। উপরের সারিতে ভালো কয়েকজন ব্যাটসম্যানও আছেন। তারা রানও পেয়েছেন এই খেলায়। পাওয়ার প্লে
bdnews24