২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কার ক্রীড়া বিষয়ক কর্তৃপক্ষ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া তাদের ক্রিকেটারদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার ক্রীড়া বিষয়ক কর্তৃপক্ষ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া তাদের ক্রিকেটারদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। ওই সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার জন্যই তাদের ডেকে পাঠানো হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে যারা দলে নির্বাচিত হবেন তাদের আইপিএলে খেলা বাদ দিয়ে দেশে ফিরতে হবে। দেশটির ক্রীড়ামন্ত্রী মাহিনাদানানদা আলথুগামাগি বলেন, "আমি চাই প্রত্যেক খেলোয়াড় আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি গুরুত্ব দিক।" মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে আরো জানানো হয় যে, ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের হয়ে অনুশীলনে ব্যাঘাত ঘটবে না এই শর্তেই কেবল বিদেশী কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ছাড়াও শ্রীলঙ্কার জাতীয় দলের ১১ জন খেলোয়াড় এবারের আইপিএলে খেলছেন। তাদের মধ্যে অন্তত ৫ জন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থাকবেন। তবে নির্বাচিত খেলোয়াড়রা যদি অনুশীলনে যোগ না দেন সেই ক্ষেত্রে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে সেটা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে অনুশীলনে যোগ না দিলে তাদের দল থেকে বাদ দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪৬ ঘ.