২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর আগেই হেরে বসেছিল বাংলাদেশ

জুম আলট্রা একদিনের সিরিজের প্রথম খেলায় বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুম আলট্রা একদিনের সিরিজের প্রথম খেলায় বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মাইকেল ক্লার্কের শতকের সুবাদে ৭ উইকেটে ২৭০ রান করে দলটি। জয়ের লক্ষ্য ২৭১ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২১০ রানে থেমে যায় বাংলাদেশের পালা। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এটি ছিল শের-ই-বাংলায় ৫০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। খেলা শুরুর আগেই যে বাংলাদেশ হেরে বসেছিল, ব্যাটসম্যানদের ব্যাটিংয়েই তা স্পষ্ট হয়ে ওঠে। পুরো সময় শামুকের মতো গুটিয়ে ছিলেন তারা। রান তাড়া করে জেতা নয়, বরং ৫০ ওভার ব্যাট করাই যে তাদের লক্ষ্য সে বিষয়টাও স্পষ্ট হয়ে ওঠে। একে আর যাই হোক ভালো ক্রিকেট বলা যায় না কোনোভাবেই। যদিও খেলার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ভালো ক্রিকেট খেলার প্রতিশ্র"তি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি একথাও বলেছিলেন যে, তার লক্ষ্য পুরো ৫০ ওভার ব্যাট করা। অবশ্য তার সে লক্ষ্য পূরণ হয়েছে। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানের মধ্যে ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস বিদায় নিলে '৫৮' ও '৭৮' রানে অল-আউট হওয়ার শঙ্কা উঁকি দিতে থাকে। তবে তামিম ইকবাল ও রকিবুল হাসান ৪০ রানের জুটি গড়ে তুললে সেই শঙ্কা উড়ে যায়। ৭ রান করে সাজঘরে ফিরে যান রকিবুল। এরপরই পুরো ৫০ ওভার ব্যাট করার প্রতিশ্র"তি পূরণের লক্ষ্যে ব্যাট করতে থাকেন অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক তামিম। চতুর্থ উইকেট জুটিতে তারা ১৭ ওভার ১ বলে তোলেন ৬৮ রান। জাভিয়ার ডোয়ার্টিকে উড়িয়ে মারতে গিয়ে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়ার আগে তামিম করেন ৬২। তার ৮৯ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা রয়েছে। একদিনের ক্রিকেটে এটি তার ১৮তম অর্ধশতক। দলীয় ১১৬ রানের মাথায় তামিমের বিদায়ে পর নিজেকে আরো গুটিয়ে নেন সাকিব। পঞ্চম উইকেট জুটিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও সাকিব ১১ ওভার ১ বলে দলের সঙ্গে যোগ করেন মাত্র ৩৩ রান। সাকিব তার ১৯তম অর্ধশতকে পৌঁছার পরপর স্মিথকে উড়িয়ে মারতে গিয়ে শেন ওয়াটসনের হাতে ধরা পড়েন। ৯০ বলে ৫১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি তার ইনিংসটি সাজান ৩টি চার দিয়ে। এ রান করার পথে সাকিব বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। খেলার ৪২তম ওভারের প্রথম বলে সাকিবের সাজঘরে ফেরার পর বাকি সময় অতি-সাবধানে কাটিয়ে দেন মুশফিক ও মাহমুুদুল্লাহ রিয়াদ। ৬ষ্ঠ উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ৬১ রান। শেষ পর্যন্ত মুশফিক ৪৪ ও রিয়াদ ২৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট ভাগাভাগি করে নেন ব্রেট লি, মিচেল জনসন, জন হেস্টিংস, ডোয়ার্টি ও স্মিথ। অধিনায়ক হিসেবে ক্লার্ক তার প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দেন সামনে থেকে। ৯০ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলে পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এ অবস্থায় হাল ধরে দলকে পথে ফেরান ক্লার্ক। সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে অস্ট্রেলিয়ার দলনায়ক করেন ১০১ রান। তিনি তার ১১১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ২টি ছক্কা দিয়ে। এটি একদিনের ক্রিকেটে ক্লার্কের ষষ্ঠ শতক। পঞ্চম উইকেট জুটিতে ক্লার্ক ও মাইক হাসি তোলেন ৮৩ রান। মূলত এই জুটিই অস্ট্রেলিয়াকে এনে দেয় জয়ের পুঁজি। ৪৬তম ওভারে সোহরাওয়ার্দী শুভর বল লং-অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হাসি (৩৩) মাহমুদুল