২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছে দ. আফ্রিকা একাডেমি দল

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাডেমি দল। সফরে জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে ২টি চারদিনের, ৩টি একদিনের ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাডেমি দল। সফরে জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে ২টি চারদিনের, ৩টি একদিনের ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই সফর। এদিকে ওই সিরিজের জন্য ১৪ সদস্যের জিপি-বিসিবি একাডেমি দল ঘোষণা করেছে বিসিবি। দল: মো মিথুন, রনি তালুকদার, মাইশুকুর রহমান, আনামুল হক বিজয়, শুভগত হোম চৌধুরী, মমিনুল হক সৌরভ, আসিফ আহমেদ রাতুল, সৌম্য সরকার, মাহমুদুল হাসান, শাকের আহমেদ, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, শুভাশীষ রায় ও মোহাম্মদ আল-আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএনএম/২১১৯ ঘ.