২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষত সারানোর সিরিজ

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ব্যর্থতা দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় দুই দলের জন্যই জুম আলট্রা একদিনের সিরিজ অনেক কিছু প্রমাণের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ব্যর্থতা দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় দুই দলের জন্যই জুম আলট্রা একদিনের সিরিজ অনেক কিছু প্রমাণের। ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন দুই দলের অধিনায়ক। শক্তির ব্যবধান মাথায় রেখেও ভালো কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিশ্বকাপে ৫৮ ও ৭৮ রানের ব্যর্থতা কাটিয়ে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করাটা খুব প্রয়োজন। ম্যাচ জয়ের বড় লক্ষ্যের বাইরে ছোট ছোট কিছু লক্ষ্যও আছে বাংলাদেশের। সাকিবের প্রথম লক্ষ্য পুরো ৫০ ওভার ব্যাট করা। তার জন্য দায়িত্ব নিয়ে খেলতে হবে দলের ব্যাটসম্যানদের। দলের উপরের সারির ব্যাটসম্যানদের ব্যাট থেকে কিছু কিছু রান এলেও নিচের সারির ব্যাটসম্যানরা সেভাবে রানে নেই। তামিম ইকবাল, ইমরুল কায়েস ভালো সূচনা এনে দিলেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের স্পিনাররা বেশ ফর্মে আছেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে স্পিনারদের মোকাবেলা করতে একরকম ব্যর্থ হয়েছে। এমনকি কানাডা, কেনিয়ার স্পিনাররাও তাদের চেপে ধরেছিলো। পেসাররাও খারাপ করছেন না। শফিউল ইসলাম ও রুবেল হোসেন নতুন ও পুরাতন দুই বলেই সমান কার্যকরী। সম্পূর্ণ ফিট মাশরাফি যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর। অস্ট্রেলিয়া দলের উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মাইক হাসিই বাঁহাতি ব্যাটসম্যান। সে কারণে বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। এর আগে শাহরিয়ার নাফীস ও দলের কোচ জেমি সিডন্সও বলেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গাটা অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল জায়গা। অস্ট্রেলিয়ার স্পিনাররা প্রস্তুতি ম্যাচেও সেভাবে কিছু করতে পারেন নি। বিশ্বকাপেও তারা ছিলেন পুরোপুরি নি