২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানীদের আইপিএল এ দেখতেন চান আফ্রিদি

'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' এ নিজ দেশের ক্রিকেটারদের দেখতে চান বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' এ নিজ দেশের ক্রিকেটারদের দেখতে চান বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, "এর ফলে দু'দেশের সম্পর্ক আরও উষ্ণ হবে।" মোহালিতে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। মোহালির সেই খেলায় মাঠে উপস্থিত ছিলেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি। রাজনৈতিক ও কূটনৈতিক এই সুসম্পর্কের ধারা যেন অব্যাহত থাকে, তাই আফ্রিদির এমন আহ্বান। "আমার মনে হয় পাকিস্তানী খেলোয়াড়দের আইপিএল এ নেয়ার এটাই উত্তম সময়। তিন মৌসুম ধরে (এই মৌসুমসহ) তারা খেলছে না। আর আমরা মাত্রই ভারত থেকে খেলে এলাম।" "আমাদের প্রধানমন্ত্রী সাদরে তাদের (ভারতের) আহ্বান গ্রহণ করেছেন। তাই আইপিএল এর মত মঞ্চই পারে বিষয়টিকে এগিয়ে নিতে। আমাদের আরও বেশি বেশি খেলা উচিত।" এমন কথার পর স্বভাবতই প্রশ্ন উঠে, আইপিএল এর অর্থবিত্তের দিকে হয়তো চোখ পড়েছে পাকিস্তান অধিনায়কের। কিন্তু নিজেকে নিয়ে নয়, আফ্রিদি ভাবছেন দলের তরুণদের কথা, "আমি বলছি না যে আমি খেলতে চাই। কিন্তু তরুণ পাকিস্তান খেলোয়াড়দের জন্য এটি এক দারুণ মঞ্চ। যেখানে নিজেদের যাচাই করার সুযোগটা তারা পাবে।" আইপিএল এর প্রথম আসরে পাকিস্তনী খেলোয়াড়রা ছিলেন। ২০০৮ সালে মুম্বাইয়ে পাকিস্তানী সন্ত্রাসীদের হামলার পর দু'দেশের সম্পর্কের অবনতি হয়। তাই পরবর্তী দুই আসরে আর আইপিএল এর কোনো দলই পাকিস্তানী খেলোয়াড়দের কিনতে আগ্রহী হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৪৪ ঘ.