ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি খেলায় ব্যাটিং অনুশীলন ভালোভাবেই সারলো সফররত অস্ট্রেলিয়া।
চার ব্যাটসম্যানের অর্ধ-শতকের সুবাদে ৬ উইকেটে ৩০৯ রান করার পর জন হেস্টিংসের হ্যাট্রিকের সুবাদে বিসিবি একাদশকে ৭ উইকেটে ২১৮ রানের বেশি তুলতে দেয়নি। এতে ৯০ রানের বড় জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করলো ক্লার্কের দল।
বাংলাদেশ জাতীয় দলের তিন খেলোয়াড় রকিবুল হাসান, অলক কাপালী ও শুভগত হোম খেলেন ফতুল্লায়। এদের মধ্যে বিসিবি একাদশের অধিনায়ক রকিবুল অর্ধ-শতক পেলেও বাকি দুজন ফেরেন শূন্য হাতে।
এই তিনজনকে ৩৬তম ওভারে পর পর তিন বলে তুলে নিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন হেস্টিংস। ২ উইকেটে ১৬১ থেকে বিসিবি একাদশের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৬১। এরপর আর বেশি দূর এগোয় নি বিসিবি একাদশের ইনিংস। হেস্টিংস ঝড়ে ৭ উইকেটে ২১৮ রানের বেশি করা হয় নি।
অথচ তৃতীয় উইকেট জুটিতে রকিবুল ও মাইশুকুরের ব্যাটিংয়ে জবাবটা ভালোই হচ্ছিল বিসিবি একাদশের। তৃতীয় উইকেটে রকিব ও মাইশুকুর ১৪৯ রানের জুটি গড়েন।
মাইশুকুর ১০৩ বলে ৫টি চারের সাহায্যে ৬৮ রান করেন। রকিবুল করেন ৬৫ রান। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।
এর আগে ৩১০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিথুন আলী ও রনি তালুকদারকে হারিয়ে বিপদে পড়ে বিসিবি একাদশ।
অস্ট্রেলিয়ার পেসাররা প্রস্তুতি ম্যাচে ভালো করলেও অনেকটাই নি
bdnews24