২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫-এর লোগো উন্মোচিত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববার বিশ্বকাপ ক্রিকেট ২০১৫-এর লোগো উন্মোচন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববার বিশ্বকাপ ক্রিকেট ২০১৫-এর লোগো উন্মোচন করেছে। বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর সফল আয়োজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী বিশ্বকাপ নিয়ে কাজ শুরু করেছে আইসিসি। ওই বিশ্বকাপ আসর বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, "এই লোগোতে আয়োজক দুই দেশের সাংস্কৃতিক প্রভাব স্থান পেয়েছে।" আগামী চার বছর এ লোগো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলেও আশা করছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, "অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ফেরার ক্ষণগণনা শুরু হয়ে গেছে। সামনের চার বছর আমাদের সামনে কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে আমি নিশ্চিত আমরা ২০১১-এর মানকেও অতিক্রম করে যেতে সক্ষম হবো।" নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেন, "বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হওয়া সম্মানের। তবে একই সঙ্গে এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। তবে আমি নিশ্চিত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ওই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৮ ঘ.