২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম

যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে ভারত। তারা শুধু নামে ফেভারিট নয়, কাজেও তা ভালোভাবেই প্রমাণ দিয়েছে। ফাইনালের পুরো ম্যাচে এককছত্র আধিপত্য দেখিয়ে জিতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 06:17 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে ভারত। তারা শুধু নামে ফেভারিট নয়, কাজেও তা ভালোভাবেই প্রমাণ দিয়েছে। ফাইনালের পুরো ম্যাচে এককছত্র আধিপত্য দেখিয়ে জিতে নিয়েছে। তারা যেভাবে চেয়েছে, সেভাবেই হয়েছে ম্যাচটি। তাই শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে জিততে মোটেও বেগ পেতে হয়নি তাদের। আসলে ভারতের ব্যাটিং গভীরতা যে কতো বেশি তা শ্রীলঙ্কার বোলাররা ভালোভাবেই অনুধাবন করেছে। শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ ভালো করতে না পারলেও, অন্যদের পক্ষেও কিছু করা সম্ভব তা তারা বুঝিয়ে দিয়েছে। গৌতম গম্ভির ও মহেন্দ্র সিং ধোনিই মূলত ম্যাচটি বের করে নিয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজনে ১০৯ রানের একটি পার্টনারশিপ উপহার দিয়ে দলকে দারুণ ভাবে এগিয়ে নিয়ে গেছেন। যা ম্যাচের মূল টার্নিং পয়েন্ট। তবে শ্রীলংকার বোলাররা কখনই ভারতীয় ব্যাটসম্যানদের ওপর ভালোভাবে চাপ প্রয়োগ করতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা সারক্ষণই গড় রান রেখেছে ৫-এর ওপরে। আসলে তারা একেবারেই ঠাণ্ডা মাথায় খেলে গেছেন। বিশেষ করে গম্ভিরের পর ধোনি যে ব্যাট করেছেন তা এককথায় অসাধারণ। ধোনি শুধু ব্যাটহাতে সফলতা দেখাননি, তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কারণেও অনায়াসে ম্যাচটি জিতে নিয়েছে ভারত। শচীন শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি। তবে সতীর্থরা ভালো খেলে তাকে একটি বিশ্বকাপ উপহার দিয়েছে। তার সময়ে ভারতের একটি বিশ্বকাপ জেতা উচিত ছিল। দীর্ঘদিন পরে হলেও সে অধরা বিশ্বকাপ পেলো ভারত। একটা রান আউট মিস, একটা স্ট্যাম্পিং ও একটা ক্যাচ ফেলে দিয়ে শ্রীলংকা ম্যাচ থেকে আগেই অনেকটা ছিটকে পড়ে। মিস ফিল্ডিংও তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গৌতম গম্ভিরের ক্যাচ ফেলে দেওয়াটা ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। সে গম্ভির কিন্তু ৯৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলে শ্রীলংকার জয়টাকে একরকম কেড়ে নিয়েছে। তা না হলে মাত্র ৩১ রানের মধ্যে শচীন ও শেবাগকে ফিরিয়ে দিয়ে শ্রীলংকা দারুণ শুরু করেছিল ম্যাচে। তখন মনে হয়েছিল দিনটা বুঝি ভারতের খারাপই যাবে। কিন্তু সে ভাবনাকে একরকম তুড়ি মেরে উড়িয়েছে দিয়েছেন গম্ভির। অবশ্য তাকে যেন দারুণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ফিল্ডাররা, মিস ফিল্ডিংয়ের মহড়ায় মেতে উঠে। আসলে তারা এতো বেশি চাপে ছিল যে অনেক কিছুই সহজভাবে করতে পারেনি। অথচ ভারত দুর্দান্ত ফিল্ডিং করেছে। তাতে শ্রীলংকার ২০-৩০ রান কমিয়ে দিয়েছে। তখনই আমার মনে হয়েছে দিনটা তাদের ভালোই যাবে। এর আগে শ্রীলঙ্কা ২৭৫ রানের যে টার্গেট ছুড়ে দিয়েছে তাকে যথেষ্টই চ্যালেঞ্জিং টার্গেট বলা যাবে। ফাইনাল ম্যাচ বলে কথা। দু'দলই