২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বল হাতে সেরা

ব্যাটিং সহায়ক পিচ, পাওয়ার প্লে আর নানা বিধি-নিষেধ দিয়ে বোলারদের হাত-পা দিনকে দিন বেঁধে ফেলা হলেও শেষ পর্যন্ত তাদের ঠেকানো যায়নি। বিশ্বকাপে অনেক ম্যাচেই নির্ধারক ছিলেন বোলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 05:36 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিং সহায়ক পিচ, পাওয়ার প্লে আর নানা বিধি-নিষেধ দিয়ে বোলারদের হাত-পা দিনকে দিন বেঁধে ফেলা হলেও শেষ পর্যন্ত তাদের ঠেকানো যায়নি। বিশ্বকাপে অনেক ম্যাচেই নির্ধারক ছিলেন বোলাররা। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগেও শহিদ আফ্রিদি জানতেন না বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব সুযোগ তিনি পাচ্ছেন কিনা। তবে দায়িত্ব পেয়ে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। ৮ ম্যাচে ১২.৮৫ গড়ে নিয়েছেন ২১ উইকেট। এর মধ্যে ২ বার নিয়েছেন ৪টি ও ২ বার ৫টি করে উইকেট। সেরা ৫/১৬। তার সমান ২১ উইকেট পেয়েছেন ভারতের পেসার জহির খানও। উপমহাদেশের মরা পিচেও আগুন ছড়িয়েছেন তিনি। ৯ ম্যাচে ১৮.৭৬ গড়ে নিয়েছেন ২১ উইকেট। কোনো ম্যাচে ৪ বা ৫ উইকেট না পেলেও নিয়মিত উইকেট নিয়েছেন তিনি। সেরা ৩/২০। তালিকার তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ৮ ম্যাচে ১৭.৩৩ গড়ে ১৮ উইকেট নেন তিনি। সেরা ৩/১৩। চার নম্বরে থাকা রবিন পিটারসেনের দল দক্ষিণ আফ্রিকা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। খেলেছেন ৭ ম্যাচ। তাতে ১৫.৮৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ১ বার নিয়েছেন ৪ উইকেট। সেরা ৪/১২। শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন শরীরের বিভিন্ন অংশে চোট ও ব্যাথা নিয়ে খেলেছেন বিশ্বকাপে। ৯ ম্যাচে ১৯.৪০ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ১ বার নিয়েছেন ৪ উইকেট। সেরা ৪/২৫। সমান ১৫টি উইকেট পেয়েছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংও। ২৫.১৩ গড়ে এ উইকেট নিয়েছেন তিনি। ১ বার পেয়েছেন ৫ উইকেট। সেরা ৫/৩১। তালিকার সাত নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার ইমরান তাহির। বিশ্বকাপেই অভিষেক হয় তার। চোটের কারণে খেলা হয়নি সব ম্যাচ। যে ৫ ম্যাচ খেলেছেন, তাতেই আলো ছড়িয়েছেন তিনি। ১০.৭১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। চার উইকেট নিয়েছেন ২ বার। সেরা ৪/৩৮। ১৪ উইকেট নিয়ে অষ্টম স্থানে পাকিস্তানের পেসার উমর গুল। ১৯.৪২ গড়ে এ উইকেট নেন তিনি। সেরা ৩/৩০। নয় নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের গতি তারকা কেমার রোচ। ৬ ম্যাচে ১৫ গড়ে ১৩ উইকেট নিয়েছেন তিনি। একবার নিয়েছেন ৬ উইকেট। সেরা ৬/২৭। এই বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন তিনি। ১৮.০৭ গড়ে সমান উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার গতি তারকা ব্রেট লি। খেলেছেন ৭ ম্যাচ। ২ বার নেন ৪ উইকেট। সেরা ৪/২৮। সমান উইকেট নিয়েছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও। ৭ ম্যাচে ২০.৭৬ গড়ে এই উইকেট নিয়েছেন তিনি। ১ বার নিয়েছেন ৬ উইকেট। সেরা ৬/৩৮। টানা দুইবার বিশ্বকাপে হ্যাট্রিক করার অনন্য রেকর্ড মালিক একমাত্র তিনিই। কানাডার হারভির বিদ্বানের উইকেটও ১৩টি। ৬ ম্যাচে ২৩.৬১ গড়ে এই উইকেট নিয়েছেন তিনি। সেরা ৩/৩৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১১৩৩