২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির খেলা নিয়ে অধিনায়কও আশাবাদী

কোচ ট্রেভর বেলিসের পর এবার শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা জানালেন, বিশ্বকাপের ফাইনালে মুত্তিয়া মুরালিধরনের খেলার সম্ভাবনা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচ ট্রেভর বেলিসের পর এবার শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা জানালেন, বিশ্বকাপের ফাইনালে মুত্তিয়া মুরালিধরনের খেলার সম্ভাবনা আছে। বিশ্বকাপের পুরোটা সময় চোটের সঙ্গে লড়াই করে খেলেছেন স্পিন জাদুকর মুরালিধরন। তারপরও তুলে নিয়েছেন ১৫ টি উইকেট। মুরালি আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিস অবশ্য বলেছিলেন, শতভাগ সুস্থ না হলেও খেলানো হবে মুরালিকে। এবার তার সঙ্গে সুর মেলালেন অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। সাঙ্গাকারা বলেন, "তার মতো খেলোয়াড়কে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আশাবাদী কালকের (শনিবার) ফাইনালে তিনি আমাদের মূল একাদশে থাকবেন।" "তিনি যদি খেলতে নাও পারেন, আমরা তার জন্য মাঠে নামবো এবং আমাদের সেরাটা নিংড়ে দেবো," যোগ করেন অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৩৭ ঘ.