২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের ফাইনালের অপেক্ষা

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে এই প্রথম খেলছে ভারতীয় উপমহাদেশের দুই দেশ। শনিবার ভারত-শ্রীলঙ্কার এই স্বপ্নের ফাইনাল দেখতে ক্ষণ গুণছে পুরো ক্রিকেট বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে এই প্রথম খেলছে ভারতীয় উপমহাদেশের দুই দেশ। শনিবার ভারত-শ্রীলঙ্কার এই স্বপ্নের ফাইনাল দেখতে ক্ষণ গুণছে পুরো ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এ ম্যাচ। অবশ্য ভারত ও শ্রীলঙ্কা বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে। উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বী হওয়ায় দুই দলের জানাশোনাটাও বেশি। দুই দলই এবারের বিশ্বকাপের সহ আয়োজক। কাপ নিজেদের ঘরে নেওয়ার তাড়না আছে দুই দলের ভেতরেই। ফলে জমজমাট এক লড়াই দেখার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১২৮ বার খেলেছে ভারত ও শ্রীলঙ্কা। তার মধ্যে ভারত জিতেছে ৬৭টি ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কা ৫০টিতে। কোনো ফল আসেনি ১১ ম্যাচে। এশিয়া কাপ ফাইনালে এ পর্যন্ত সাতবার খেলেছে ভারত ও শ্রীলঙ্কা। এর মধ্যে ভারত জিতেছে ৪টিতে। শ্রীলঙ্কার জয় ৩ খেলায়। ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দেখা হয়েছিলো দল দুটির। ইডেন গার্ডেনের ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে নাকাল হয় ভারত। বিশ্বকাপ ফাইনালে ওই ম্যাচের পুনরাবৃত্তি চাইবে শ্রীলঙ্কা। 'বি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ও ইংল্যান্ডের বিপক্ষে টাই ছাড়া বাকি চার ম্যাচেই সহজ জয় পেয়েছে দলটি। তবে নকআউট পর্বে এসে দারুণ খেলতে থাকে ভারত। কোয়ার্টার ফাইনালে তারা বিদায় করে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আর বিশ্বকাপে চমৎকার খেলতে থাকা পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে শ্রীলঙ্কাও রয়েছে দারুণ ছন্দে। গ্র"প পর্বে তারা হেরেছে কেবল পাকিস্তানের কাছে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এছাড়া বাকি চার ম্যাচে পেয়েছে সহজ জয়। কোয়ার্টার ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ১০ উইকেটে। সেমিফাইনালে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। দুই 'গ্রেট' ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও মুত্তিয়া মুরালিধরনের হয়তো এটাই শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ জযের অতীত অভিজ্ঞতা থাকায় মুরালি একটু এগিয়ে। তবে নিজ দেশে বিশ্বকাপ জিতেই শেষ করতে চান শচীনও। নিজের স্বপ্ন পূরণে সব দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন শচীন। বিশ্বকাপের এই আসরে দলের পক্ষে সবচেয়ে বেশি রান তারই। তবে রানের মধ্যে আছেন ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই। শচীন ৪৬৪ , বীরেন্দর শেবাগ ৩৮০, যুবরাজ সিং৩৪১, গৌতম গম্ভির ২৯৬ ও বিরাট কোহলি ২৪৭ রান করেছেন এই আসরে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছেন। বিশেষ করে দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকারতে