২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের দায়িত্বে টাফেল ও দার

বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাইমন টাফেল ও পাকিস্তানের আলীম দার। ইয়ান গোল্ড তৃতীয় ও স্টিভ ডেভিস চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাইমন টাফেল ও পাকিস্তানের আলীম দার। ইয়ান গোল্ড তৃতীয় ও স্টিভ ডেভিস চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো। কখনো কখনো বিতর্ক তৈরি করলেও 'রিভিউ' পদ্ধত্তি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। এই ক্ষেত্রে টাফেল ও দার প্রায় সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর গোল্ড ও ডেভিস অধিকাংশ সময়ে ছিলেন নির্ভুল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সবচেয়ে কমবয়সী দুই আম্পায়ার টাফেল ও দারের ক্যারিয়ারের শুরু প্রায় একই সময়ে। ১৯৯৯ সালের জানুয়ারিতে টাফেল নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। তার প্রায় বছর খানেক পর দারের অভিষেক হয়। সেই থেকে ধারাবাহিকভাবে নির্ভুল সিদ্ধান্ত দিয়ে আসছেন তারা। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৫ বার বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন টাফেল। অন্যদিকে ২০০৯ ও ২০১০ সালের বর্ষসেরা আম্পায়ার হন দার। গত দুই বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেন টাফেল ও দার। দার ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালেও 'ফিল্ড আম্পায়ার' হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পালন করেন টাফেল। তবে টাফেলের অভিষেকের পর বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া প্রতিবারই ফাইনাল খেলায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছিলেন না তিনি। এক সময় রসিকতা করে বলেছিলেন, "যদি রিকি আর তার দলের পা ফস্কায় তবে হয়তো আমি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেতে পারি।" টানা তিনবার বিশ্বকাপ জেতা পর এবার কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছ অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫৪