ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের চূড়ান্ত সময় যতোই ঘনিয়ে আসছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজে প্রতিযোগীর তালিকায় পুরোনোদের সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন নাম।
প্রতিদিনের আকর্ষণীয় পুরস্কার ছাড়াও এ প্রতিযোগিতার গ্র্যান্ড বাম্পার প্রাইজ প্রোটন সাগা (মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে) জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রোতিযোগীরা।
এদের মধ্যে মো. ফজলুল হকের মতো কেউ কেউ আছেন, যারা এ প্রতিযোগিতার সঙ্গে আছেন শুরু থেকেই।
"কম্পিউটারেই হোক, বা মোবাইল ফোনে- সব সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখার চেষ্টা করি আমি। আর এই কুইজের শুরু থেকেই আমি বিজয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
২৯ মার্চের কুইজে প্রথম পুরস্কার হিসেবে ঢাকার ওয়েস্টিন হোটেলে রাত্রিযাপনের সুযোগ পাচ্ছেন ফজলুল হক।
দ্বিতীয় পুরস্কার হিসেবে সোনারগাঁও হেটেলে চার জনের ডিনার জিতে নিয়েছেন টেলিকম ইঞ্জিনিয়ার মো. আবু জোহানূর সালেহ।
"আমি নিয়মিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পড়ি। গতকাল (২৯ মার্চ) কুইজের প্রশ্নটা দেখেই মনে হলো, আমি উত্তরটা জানি।"
তৃতীয় পুরস্কার হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজিন হুদা পাচ্ছেন সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম। ২০ বছর বয়সী তাজিন এই গ্রান্ড কুইজের দ্বিতীয় কণিষ্ঠতম বিজয়ী।
গত ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর দিন থেকেই শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। মাল্টিমোড ট্রান্সপোর্ট, সিটিসেল, এডিএন, দ্য এইট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লেকশোর, স্টেক হাউজ, ওয়েস্টিন, বেলাজিও, জিএমজি, গ্যালাক্সি ট্রাভেলস ও নান্দোজের বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
আর এ প্রতিযোগিতার প্রচারে সহযোগিতা দিয়েছে ইয়েলো, ক্যাটস আই ও ডোরস।
এই গ্র্যান্ড কুইজের সর্বশেষ প্রশ্নটি দেওয়া হবে ২ এপ্রিল দুপুর ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্বকাপ পোর্টাল http://cricket.bdnews24.com/home.php -এ।
উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন তিনিই বিজয়ী হিসেবে পুরস্কার পাবেন।
ফাইনাল ম্যাচের প্রথম পুরস্কার হিসেবে থাকছে এডিএনের সৌজন্যে একটি ল্যাপটপ ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম। দ্বিতীয় পুরস্কার মাল্টিমোড ট্রান্সপোর্টের সৌজন্যে একটি এম প্যাড ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম। আর তৃতীয় পুরস্কার এমজিএইচের সৌজন্যে নান্দোসে খাওয়ার ডিসকাউন্ট ভাউচার।
আর পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করেছেন তার জন্য থকছে বাম্পার প্রাইজ।
এ প্রতিযোগিতার প্রথম বাম্পার প্রাইজ একটি ব্র্যান্ড নিউ প্রোটন সাগা। দ্বিতীয় পুরস্কার জিএমজি এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক বিমান টিকেট এবং তৃতীয় পুরস্কার গ্যালাক্সি ট্র্যাভেলসের সৌজন্যে ঢাকা-কলকাতা বিমান টিকেট।
http://cricket.bdnews24.com/home.php থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জেকে/২৩০৬ ঘ.
bdnews24