ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। শ্রীলঙ্কার কাছে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের হারের পর এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, "আমি আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি।" ম্যাচটি ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১০ সালের ২৩ মে।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। এবার বিদায় জানালেন টি-টোয়েন্টিকে। তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন কিনা তা এখনো স্পষ্ট করে জানাননি। তবে দেশের হয়ে টেস্ট খেলবেন বলে নিশ্চিত করেছেন।
"এটা সম্ভবত আমার শেষ একদিনের ম্যাচ নয়, তবে আমার একটা বিরতি নেয়া প্রয়োজন।"
নিউজিল্যান্ডের পরবর্তী একদিনের সিরিজ ছয় মাস পর, জিম্বাবুয়ের বিপক্ষে। এ সময়টায় ভেবে ও পরিবারের সঙ্গে কথা বলে একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন তিনি।
"পরের সিরিজের জন্য এখনো হাতে অনেক সময় আছে। পরিবারের সঙ্গে কথা বলা ও ভাবার জন্য এটি লম্বা সময়।"
তিনি আরো বলেন, "মূলত টেস্টের কারণেই আমি এখনো খেলছি। কেননা দল ও নিজের জন্য টেস্ট জয়ের চেয়ে তীব্রতর আনন্দ আর কিছুতে নেই।"
বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। তবে এবারের বিশ্বকাপ থেকে দল অনেক কিছু পেয়েছে বলেই মনে করেন ভেট্টরি।
"ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব বুঝতে শিখেছে। রস টেলর, জ্যাকব ওরাম ও টিম সাউদি দারুণ খেলেছেন। নাথান ম্যাককালাম বোলার হিসেবে আরো পরিণত হয়েছেন।"
ভেট্টোরি ৩২টি টেস্ট, ৮২টি একদিনের ম্যাচ ও ২৮টি টি- টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন। ভেট্টোরির অনুপস্থিতিতে সা
bdnews24