২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা ফাইনালে, বিশ্বকাপ থাকছে উপমহাদেশে

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে প্রথমবারের মতো নিশ্চিত করেছে ফাইনাল খেলছে উপমহাদেশের দুই দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে প্রথমবারের মতো নিশ্চিত করেছে ফাইনাল খেলছে উপমহাদেশের দুই দেশ। মোহালিতে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিজয়ী দল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। খেলাটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ২ এপ্রিল। এ জয়ের ফলে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে গতবারের রানার্সআপরা। এর আগে ১৯৯৬ সালে প্রথমবারের মতো শিরোপা ঘরে নিয়ে যায় শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিফাইনাল থেকে ষষ্ঠবারের মতো বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রান তাড়া করতে গিয়ে তিলকারতে