ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের লড়াইয়ে কোন দল জিতবে, তা বলা মুশকিল। একে তো এটি সেমিফাইনাল, দ্বিতীয়ত কোয়ার্টার ফাইনালে দুই দলই খুব ভালোভাবে জিতেছে। দু'দলই এখন ফর্মের তুঙ্গে।
তাই সুযোগ দুই দলের সামনেই। আমার মনে হয়, খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং যে কোনো দলই জিততে পারে। এক্ষেত্রে কাউকে খুব একটা এগিয়ে রাখা যায় না।
তবে ব্যাটিং বিভাগে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকবে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো বিশ্বমানের ব্যাটসম্যান এ দলে আছেন, যারা বিশ্বকাপেও ভালো করে যাচ্ছেন। আর উদ্বোধনীতে তিলকরতে
bdnews24