ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০ মার্চের কুইজে তিন বিজয়ীর মধ্যে একজন ছাত্র, একজন ব্যবসায়ী এবং অন্যজন ব্যাংক কর্মী। এর চেয়ে বৈচিত্র আর কীভাবেই বা সম্ভব ছিল!
এদিনের কুইজে প্রথম পুরস্কার হিসেবে লেকশোরের সৌজন্যে চার জনের ডিনার জিতে নিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তাদির হোসাইন।
দ্বিতীয় পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন চট্টগ্রামের গার্মেন্ট ব্যবসায়ী অজয় মিত্র।
তৃতীয় পুরস্কার হিসেবে ব্যাংক কর্মকর্তা মো. শাহাদাত কবির জিতে নিয়েছেন এমজিএইচের সৌজন্যে নান্দোজে খাবারের কুপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত পাঠক শাহাদাত গত মাসে শুরুর সময় থেকেই এ কুইজের খবর জানলেও রোববারই প্রথম অংশ নেন। আর প্রথম দিনেই বাজিমাত।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24