২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বলটি ছিল আমার জীবনের সেরা'

শচীন টেন্ডুলকারকে সাজঘরে ফেরত পাঠানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিমার রবি রামপল বলেন, বলটি ছিল সত্যিই চমৎকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারকে সাজঘরে ফেরত পাঠানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিমার রবি রামপল বলেন, বলটি ছিল সত্যিই চমৎকার। অফ-স্ট্যাম্পের বাইরে বলটি স্রেফ ঠুকে দেন রামপল। কিন্তু বাউন্সার ছিল না। বলটি টেন্ডুলকারের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ডেভন টমাসের হাতে। আম্পায়ার আউট দেননি। কিন্তু টেন্ডুলকার সাজঘরের পথ ধরেন। রামপলের দল ৮০ রানে হারলেও একদিনের ক্রিকেট-জীবনে প্রথমবারের মতো নেন ৫ উইকেট। ১০ ওভার বল করে রান দেন ৫১। পরে রামপল বলেন, "আমার ক্রিকেট-জীবনের এটি সেরা বল। টেন্ডুলকারের উইকেট নেয়াকে স্বপ্নের মুহূর্তগুলোর একটি বলে উল্লেখ করে তিনি বলেন, "টেন্ডুলকারকে যখন সাজঘরের দিকে হেঁটে যেতে দেখি, তখন এত ভালো লাগছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনকি, বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে উল্লাস করবো।" কেমার রোচ অসুস্থ থাকায় দলে জায়গা পান রামপল। এ প্রসঙ্গে তিনি বলেন, "দলে জায়গা পাওয়ার পর ভালো খেলতে পেরে আমি খুবই খুশি।" ৫ উইকেট নেয়ার পাশাপাশি দলের সবাই সমর্থন দেয়ায় তিনি খুশি হয়েছেন বলে জানিয়ে বলেন, "সুযোগকে কাজে লাগাতে পেরে আমি সত্যিই খুশি হয়েছি। পরের স্পেলে বল করতে এসে বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের শতরানের জুটিও ভাঙেন তিনি। উইকেট সম্পর্কে তিনি বলেন, "ইনিংসের শুরু থেকেই পিচে বাড়তি বাউন্স ছিল। তাই জানতাম, সঠিক জায়গায় বল ফেলতে পারলে আমি কাক্সিক্ষত সাফল্য অবশ্যই পাবো।" "ইনিংসের শেষের দিকে আমি বেশ রিভার্স-সুইং পাচ্ছিলাম। স্ট্যাম্প বরাবর বল করছিলাম আমি। সবকিছ্ইু যেন আমার মনমতো ঘটছিল। একদিনের ক্রিকেট-জীবনে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়ে আমি সত্যিই খুশি,"বললেন রামপল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৭ ঘ.